আলমডাঙ্গায় ডা রাগীব শাহরিয়ারকে সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2022-03-20 ইং
আলমডাঙ্গায় ডা রাগীব শাহরিয়ারকে সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুযাডাঙ্গার আলমডাঙ্গায় ক্লিনিক ও ডায়ানগস্টিক মালিক সমিতির আয়োজনে সম্মাননা স্মারক প্রদান ও কৃতি সংবর্ধনার আয়োজন করা হয়। শুক্রবার সন্ধ্যায় ফাতেমা টাওয়ারের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লিনিক মালিক সমিতির বিদায়ী সভাপতি ডা. গোলাম মোস্তফাকে সম্মাননা স্মারক ও ডা. রাগীব শাহরিয়ার লন্ডন থেকে এমআরসিএস ডিগ্রী অর্জন করায় মতবিনিময় সভা ও কৃতি সংবর্ধনা প্রদান করা হয়। ক্লিনিক মালিক সমিতির নতুন সভাপতি ডা. নুরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ৫ শ বেড জেনারেল হাসপাতালের সাবেক পরিচালক ডা. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ডা. আবু মোহাম্মদ জহুরুল ইসলাম ও ডা. নুরুন নাহার বেগমের পুত্র ডা. রাগীব শাহরিয়ার, নাক, কান গলা বিশেষজ্ঞ ডা. খালিদ মাহমুদ, ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ দুলু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সমিতির সহসভাপতি সাজেদুর রহমান বাবলু, আনোয়ার হোসেন জালাল, মঞ্জুর আলী, নূর মোহাম্মদ টিপু, লুৎফর রহমান, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নান্নু, মঞ্জুর আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লিনিক মালিক সমিতির ক্যাশিয়ার মামুন রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)