ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১১ বোতল ফেন্সিডিল ও চার কেজি গাঁজাসহ নাহিদ হাসান (১৯) নামের এক যুবককে আটক করেছে দর্শনা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার সময় দর্শনা থানাধীন সীমান্তবর্তী বড়বলদিয়া গ্রাম হতে তাকে আটক করা হয়। আটককৃত নাহিদ হাসান বড়বলদিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, (বিপিএম-সেবা) নির্দেশে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস, এম আমান উল্লাহ ও পুলিশ পরিদর্শক (অপারেশন) নিখিল চন্দ্র অধিকারীর নেতৃত্বে এসআই নীতিশ বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১৯ শে মার্চ রাত ২টা ১৫ মিনিটের সময় দর্শনার বড়বলদিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ১১১ বোতল ফেন্সিডিল ও চার কেজি গাঁজাসহ নাহিদ হাসানকে তার বসতবাড়ি হতে আটক করা হয় এবং উদ্ধারকৃত আলামতসমূহ জব্দ করা হয়। এ ঘটনায় দুইজন পলাতক আসামিসহ আটককৃত নাহিদ হাসানের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে জানিয়েছে পুলিশ।
