গাংনীতে ৭ বোতল ফেন্সিডিলসহ আটক-২

আপলোড তারিখঃ 2022-03-19 ইং
গাংনীতে ৭ বোতল ফেন্সিডিলসহ আটক-২ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরের গাংনীতে ৭ বোতল ফেন্সিডিলসহ দু'জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার (১৮ মার্চ), বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, কুষ্টিয়া সদর উপজেলার কোর্টপাড়ার মহিউদ্দিনের ছেলে আখতারুজ্জামান তুহিন (৩০) ও মিলপাড়ার আব্দুল হাই ওরফে খাজা বাবার ছেলে হাবিবুর রহমান ওরফে তূর্য (২৫)।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি'র ওসি সাইফুল আলম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই আহসান হাবীবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আখতারুজ্জামান তুহিন ও হাবিবুর রহমান তূর্যকে আটক করতে সক্ষম হয়।
এসময় তাদের কাছ থেকে ৭ বোতল ফেন্সিডিল ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)