গাংনীতে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আপলোড তারিখঃ 2022-03-18 ইং
গাংনীতে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় ছবির ক্যাপশন:
প্রতিবেদক গাংণী:
আগামী ২০ মার্চ  গাংনী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ মাঠে সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বন্ধ প্রসঙ্গে সাংবাদিকদের কাছে  বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেহেরপুর ২ আসনের গাংনী  জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামন খোকন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ও মনিরুজ্জামান মনি,গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি  আনারুল ইসলাম বাবু, বামুন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামুন্দী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, সাবেক ছাত্রলীগ ও বর্তমান যুবলীগ নেতা আল ফারুক, ছাত্রলীগ ও বর্তমান যুবলীগ নেতা রাহিবুল ইসলাম, সহ গাংনী উপজেলা বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের, সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গাংনী উপজেলা বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)