আলমডাঙ্গায় ছাত্রদল নেতা লিমনের বাবার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-03-17 ইং
আলমডাঙ্গায় ছাত্রদল নেতা লিমনের বাবার ইন্তেকাল ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমনের বাবা আলমডাঙ্গার আসাননগর গ্রামের আব্দুর রশিদ নাটর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গতকাল বুধবার রাত ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা যায়, আব্দুর রশিদ নাটর গত ১৫ মার্চ মঙ্গলবার ব্রেন স্ট্রোক করেছিলেন। পরে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তিনি মৃত্যুবরণ করেন। এদিকে, তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল গভীর শোক প্রকাশ করেছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা এক শোক বার্তায় বলেন, ‘ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম লিমনের বাবার অন্তিম প্রয়াণে যে বেদনাবিধুর ও শোকাবহ আবহ সৃষ্টি হয়েছে, তার স্বান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। পরিবারের অপূরণীয় ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করছি। সেই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)