চুয়াডাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-03-16 ইং
চুয়াডাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের ইয়াবাসহ আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার ইউছুপ আলীর স্ত্রী চিহ্নিত মাদক ব্যবসায়ী হিমু খাতুন (৪১) এবং একই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে সুরুজ আলী (২৮)।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের শান্তিপাড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালান।

এসময় শান্তিপাড়ার হিমু খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ১৪৯ পিস এবং সুরুজ আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ তাঁদেরকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ হিমু খাতুন ও সুুরুজ আলীকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)