চুয়াডাঙ্গায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-03-15 ইং
চুয়াডাঙ্গায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের ছেলে-মেয়েদের ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টায় জেলা শহরের চাঁদমারী মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। দিনব্যাপী ৪০টি ইভেন্টের প্রতিযোগিতায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের সন্তানরা অংশগ্রহণ করে। বিকেল চারটায় চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কনক কুমার দাস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারেকুজ্জামান। খেলাগুলো পরিচালনা করেন সেলিনা খাতুন, ইকতিয়ার আহম্মেদ, ওবায়দুল হক জোয়ার্দ্দার, ইসলাম রকিব, ফিরোজ উদ্দিন, ভোলানাথ দে, বকুল আহাম্মেদ ও ফজলুল হক। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগন, প্রশাসনিক কর্মকর্তা মেহেদী মাসুদ, নাজির শহিদুল হকসহ কর্মচারীগণ। খেলার ধারা বর্ণনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন হামিদুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)