মহেশপুরে ট্রাকসহ ডাকাত দলের ৬ সদস্য আটক

আপলোড তারিখঃ 2022-03-15 ইং
মহেশপুরে ট্রাকসহ ডাকাত দলের ৬ সদস্য আটক ছবির ক্যাপশন:

প্রতিবেদক, মহেশপুর: ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর বাজার থেকে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সম্রাট হোসেন (৩০), মনা ওরফে মুন্না (৩১), রাসেল শেখ (২৪), মুন্না খান (২৪), আলামীন হোসেন (২৪) ও সাহমত মাতুব্বর (৩৫)। তাঁদের বাড়ি ভোলা ও খুলনা জেলার ফুলতলা এলাকায়।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুরের জলিলপুর বাজারে এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় জব্দ করা হয় একটি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরমঞ্জাম। আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)