নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কমিটিতে কোনো স্থান নেই: বিএম মোজাম্মেল হক

আপলোড তারিখঃ 2022-03-15 ইং
নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের কমিটিতে কোনো স্থান নেই: বিএম মোজাম্মেল হক ছবির ক্যাপশন:

উপাধ্যক্ষ নজরুল ইসলাম সভাপতি ও আবু মো. আব্দুল লতিফ অমল সম্পাদক নির্বাচিত

জীবননগর অফিস: দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত হলো জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে সাজসাজ রব ও উৎসবে পরিণত হয়েছিল উপজেলাজুড়ে। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে ছিল অন্যরকম আমেজ। গতকাল সোমবার সকালে দুটি পর্বে জীবননগর ইক্ষু ক্রয় কেন্দ্র মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

``

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক বলেন, দলে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যে সমস্ত ব্যক্তি নৌকার বিপক্ষে নির্বাচন করেছেন এবং নৌকার বিপক্ষে কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করেছে। তাঁরা কেউ দলের পদে থাকতে পারবেন না। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং জামায়াত-বিএনপি যাতে কোনো প্রকার মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেদিকে সকল নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।

জীবননগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলামের উপস্থাপনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনিবাহী সদস্য পারভীন জামান কল্পনা, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

``

মধ্যহ্নভোজ শেষে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলার সকল ইউনিটের সভাপতি-সম্পাদকের সম্মতিতে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক তিন বছরের জন্য জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে উপাধ্যক্ষ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে আবু মো. আব্দুল লতিফ অমলের নাম ঘোষণা করেন।

এদিকে, দীর্ঘ ১৮ বছর পর জীবননগর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন এবং দলের নিয়মানুযায়ী বিদ্রোহী প্রার্থীদের বাদ দিয়ে স্বচ্ছ ও দলের ত্যাগী নেতাদের মূল্যয়ন করে দলের দায়িত্ব দেওয়ায় দলের কার্যক্রম আরও বেগবান হবে বলে ধারণা করছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)