নাবালক ছেলের সাথে প্রবাসীর স্ত্রী উধাও, থানায় মামলা

আপলোড তারিখঃ 2022-03-14 ইং
নাবালক ছেলের সাথে প্রবাসীর স্ত্রী উধাও, থানায় মামলা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, তিতুদহ:

ফুসলিয়ে নাবালক প্রেমিকের নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের আড়িয়া গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী জান্নাতুল আরার (২৯) বিরুদ্ধে। জানা গেছে, কয়েক মাস ধরে জান্নাতুল ও পার্শ্ববর্তী বাড়ির প্রবাসী খায়রুল ইসলামের ছোট ছেলে ইমরানের (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গতকাল রোববার রাত ৮টার দিকে বাড়ি থেকে পালিয়ে যায় জান্নাত ও ইমরান। এ বিষয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন ইমরানের মা মাছুরা।

মামলায় তিনি উল্লেখ করেন, দুটি টাচ মোবাইল (আনুমানিক মূল্য ৪৫ হাজার), একটি স্বর্ণের ব্রেইসলেট, একটি স্বর্ণের আঙটি, একটি স্বর্ণের চেইন যার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা ও নগদ ৩ লাখ টাকা নিয়ে বাড়ি ছাড়ে ইমরান। স্থানীয়রা জানান, জান্নাতুল ও ইমরান কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং প্রায়ই তাদের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তা রটেছে। তবে কেউ কখনো সচোক্ষে কিছুই দেখিনি। তবে দুজন বাড়ি ছাড়ার পর দুপরিবারে মানুষ অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)