চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় মাদকসহ আটক পাঁচজনের জেল-জরিমানা

আপলোড তারিখঃ 2022-03-14 ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় মাদকসহ আটক পাঁচজনের জেল-জরিমানা ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক ৫টি স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন ও গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর মণ্ডলপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে মুরাদ আলী (৩০), কলেজপাড়ার জালাল উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৩৫), যুগিরহুদা গ্রামের বকুল হোসেনের ছেলে পলাশ (২০), রামচন্দ্রপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে রাব্বি হাসান হৃদয় (২৪) এবং নতিডাঙ্গা দক্ষিণপাড়ার শাহিনের স্ত্রী সুবাইয়া খাতুন (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ-পরির্দশক সৈয়দ মনিরুজ্জামান ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা থানার বিভিন্ন স্থানে অভিযান চালান। এসময় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মুরাদ আলীকে তাঁর বাড়ি থেকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করা হয়। বাবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৬৫০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ শ টাকা জরিমানা করা হয়।

যুগিরহুদার পলাশকে চুয়াডাঙ্গার হাজরাহাটির পটলাম মোড় থেকে ২২ গ্রাম গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করা হয়। আলমডাঙ্গা পেট্রল পাম্পের সামনে থেকে রাব্বি হাসান হৃদয়কে ১৫ গ্রাম গাঁজাসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শ টাকা জরিমানা করা হয়। নতিডাঙ্গা গ্রামের সুবাইয়া খাতুনকে ৭২০ গ্রাম গাঁজাসহ তাঁর বাড়ি থেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদেরকে ওই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের গতকালই জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)