চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান

আপলোড তারিখঃ 2022-03-14 ইং
চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মার্চ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। সভার শুরুতেই কার্যবিবরণী ও আইনশৃঙ্খলাবিষয়ক জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। সংশ্লিষ্ট সকল দপ্তরের নিরলস পরিশ্রমেই এ জেলার আইনশৃঙ্খলা আরও ভালো হবে। আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার প্রেক্ষিতে নেওয়া সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন জেলা প্রশাসক।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্তিতি ভালো আছে। পুলিশ বিভাগ সর্বদা তৎপর। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সকলের সহযোগিতায় এই জেলার সার্বিক পরিস্থিতি ভালো রাখতে আমরা বদ্ধ পরিকর।’

সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)