চুয়াডাঙ্গায় আলিম ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-03-14 ইং
চুয়াডাঙ্গায় আলিম ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় আলিম ও ফাজিল প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীনবরণ, আনুষ্ঠানিক ক্লাস উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় শহরের রেলবাজার ফাজিল মাদ্রাসায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা খালিদ সাইফুল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল হাশেম ও আরবি প্রভাষক হাবিবা খাতুন।

অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দার টোটন বলেন, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আর পিছিয়ে নেই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর দূরদর্শী নেতৃত্বে মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন যুগোপযোগী করেছেন। তাই আজ জেনারেল শিক্ষা ব্যবস্থার মতোই সমগুরত্ব পাচ্ছে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা। তাই এ শিক্ষাব্যবস্থাকে আর ছোট করে দেখার সুযোগ নেই।

নবীন শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের প্রত্যেককে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন। একই সাথে তাদেরকে আশির্বাদ করেন এবং মোবাইল সংস্কৃতি থেকে দূরে সরে এসে নিয়মিত ক্লাস করতে আহ্বান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রকিবুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)