চুয়াডাঙ্গা সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশীদ

আপলোড তারিখঃ 2022-03-14 ইং
চুয়াডাঙ্গা সরকারি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর ড. সাইফুর রশীদ ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১০টায় কলেজের এফএফ হলে একটি উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ বলেন, বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এ কলেজের এক ঐতিহ্যবাহী অনুষ্ঠান তথা প্রতিযোগিতা। এ আয়োজনের ফলশ্রুতিতে আমাদের কলেজের শিক্ষার্থীরা, জেলা, বিভাগসহ জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়ে থাকে। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ কমিটির আহ্বায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম।

উদ্বোধন অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. মনিরুজ্জামানের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মহসিন কবিরসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)