দৈনিক জনতার ইশতেহার পত্রিকার সম্পাদক হানিফের পিতৃবিয়োগ

আপলোড তারিখঃ 2022-03-14 ইং
দৈনিক জনতার ইশতেহার পত্রিকার সম্পাদক হানিফের পিতৃবিয়োগ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দৈনিক জনতার ইশতেহার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ হানিফের বাবা ব্যবসায়ী পীরু মোহাম্মদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে দামুড়হুদার উপজেলার কানাইডাঙ্গায় তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে মরহুমের জানাজা সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সাংবাদিক এম এ হানিফের বাবার মৃত্যুতে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী ও সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, পীরু মোহাম্মদ কার্পাসডাঙ্গা এলাকায় ভূষি মাল ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর ছেলে এম এ হানিফ বর্তমানে জাতীয় দৈনিক জনতার ইশতেহার পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)