৬ বিজিবির পৃথক অভিযানে ৩১ জনকে আটক

আপলোড তারিখঃ 2017-06-28 ইং
৬ বিজিবির পৃথক অভিযানে ৩১ জনকে আটক ছবির ক্যাপশন:
`Sultanpur` নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন। গত ২৪ জুন শনিবার বিভিন্ন সময় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ২৫ জুন রোববার থেকে ২৭ জুন মঙ্গলবার পর্যন্ত আরও ৩ জনকে আটক করে বিজিবি। উদ্ধারকৃত ৪৬৯ বোতল ফেন্সিডিল, ২টি বাইসাইকেল, ৫টি মোবাইলফোন, ২০৫টি শাড়ী, ১ হাজার ৬২৪ প্যাকেট বিস্কুট, ১ হাজার ৪৬৭টি চকলেট, ৫০টি হরলিক্স ৯টি দুধের আনুমানিক মূল্য ১৫ লাখ ৯৪ হাজার ৭৪০ টাকা। এছাড়া, ২৫ জুন চার বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক এবং ২৭ জুন এক চাঁদাবাজ ও ২৮ জুন ১২ কেজি চেরি ফল উদ্ধার করে বিজিবি। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, ৬-বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ২৮ জন চোরাকারবারি ও মাদকব্যবসায়ীকে আটক করে বিজিবি। সীমান্ত এলাকায় গরু পাচারকারীদের কাছে চাঁদা আদায়কারি এক চাঁদাবাজসহ তিনজকে আটক করা হয়। পৃথক এ অভিযানে ফেন্সিডিল, শাড়ি, দুধ, বিস্কুটসহ ১৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।  উদ্ধারকৃত মালামাল থানা, কাষ্টমস অফিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে। আটককৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)