রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে জমাকালো পুনর্মিলনী সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-03-12 ইং
রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে জমাকালো পুনর্মিলনী সম্পন্ন ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:
তিন দিনব্যাপী অনুষ্ঠিত রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজে জমাকালো পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ৩দিনের ঐ কর্মসুচী শেষ হয়। গত ১০ মার্চ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কন্যা ডা. ফারিয়া জামান অর্না। শুক্রবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন উড্ডয়ন ও আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার মাধ্যমে পুনর্মিলনীর কার্যক্রম শুরু করা হয়। রাজশাহী সরকারি শিক্ষা কলেজের অধ্যক্ষ রতন কুমার সরকারের সভপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথী ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব খ.ম রফিকুল ইসলাম, ক্রীড়া পরিদপ্তরের উপ পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক আক্তারুজ্জামান রেজা, কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, শামসুল আরেফিন বাদল, অখিল চন্দ্রদাস,খাদেমুল ইসলাম, পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অফিসার মাহবুবুল আলম, অধ্যাপক লুবনা ইয়াসমিন ও হাবিবুর রহমান মজুমদার।

উল্লেখ্য ১৯৮৩ সালে কলেজটি প্রতিষ্টার পর থেকে ২০২২ সাল পর্যন্তু প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরদের নিয়ে প্রথমবারের মত জমকালো পুনর্মিলনী অনুষ্টিত হয়। করোনার কারণে সংক্ষিপ্ত হলেও পুনর্মিলনীতে সারা বাংলাদেশ থেকে ১হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন ঐ কলেজের ১৯৯৯-২০০০ ব্যাচের শিক্ষার্থী চুয়াডাঙ্গা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইসলাম রকিব ও রাজশাহীর খাতিমান উপস্থাপক আব্দুর রোকন মাসুম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)