আলমডাঙ্গায় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-03-12 ইং
আলমডাঙ্গায় দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দেয়ালচাপা পড়ে মনিরুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কালিদাসপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের সোনা মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে কালিদাসপুর গ্রামের জয়নাল আবেদীনের পুরাতন রাইস মিলের বিল্ডিং ভাঙার কাজে যান মনিরুল ইসলাম। এসময় দেয়াল ধসে পড়ে নিচে চাপা পড়েন মনিরুল ইসলাম। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নির্মাণাধীন কাজের সময় শ্রমিক মনিরুল ইসলামের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)