দর্শনায় কেরুজ শ্রমিক নেতা হাজি আকরাম আলীর ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-03-10 ইং
দর্শনায় কেরুজ শ্রমিক নেতা হাজি আকরাম আলীর ইন্তেকাল ছবির ক্যাপশন:

দর্শনা অফিস:

দর্শনায় কেরুজ শ্রমিক নেতা ও দক্ষিণ চাঁদপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আকরাম আলী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত সোনাই ফারাজীর বড় ছেলে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল আসরের নামাজের পূর্বে ওজু করার উদ্দেশে ঘর থেকে বেরিয়ে এলে নিজ বাড়ির টিউবয়েলের কাছে মাথা ঘুরে পড়ে যান। এসময় তাঁর শারীরিক অবস্থা বেগতিক হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের ডা. প্রাথমিক চিকিৎসা দেওয়ার কিছুক্ষণ পরই তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে হাজী আকরাম আলীর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নামে শোকের ছায়া। পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তার লাশ শেষ বারের মতো দেখার জন্য এলাকার শতশত নারী-পুরুষ ভীড় জমায় বাড়িতে।

এছাড়া মৃত্যুর আগে তিনি দর্শনা কেরুজ ডিস্টিলারি বিভাগের রেক্টিফাইট স্প্রিট গোডাউনের মেট হিসেবে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে বেশ কয়েকবার কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সদস্যপদ লাভ করে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে ব্যাপক সুনাম অর্জন করেন। অল্প বয়সে হজ্ব করে দক্ষিণ চাঁদপুরের জামে মসজিদের নিয়মিত মুসল্লি হওয়ায় বেশ কয়েকবার সাধারণ সম্পাদক কয়ে মসজিদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে বলে জানা যায়। তাঁর মৃত্যুর খবরে দর্শনার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করেছে। আজ সকাল ১১টার দিকে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন হতে পারে বলে জানায় পরিবারের সদস্যরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)