ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ:
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নে নাক, কান ও গলাবিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আরআরএফ’র বাস্তবায়নে ও পিকেএসএফের সহযোগিতায় রায়পুর অফিসে গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ স্বাস্থ্য ক্যাম্পে এলাকার নারী-পুরুষ, শিশুসহ মোট ১৬৩ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ওমর ফারুক ও মেহেদী আল মাসুম।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অব্দুর রশীদ শাহ, বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রবীন্দ্রনাথ সরকার, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা ওহেদুর ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলামসহ অফিস কর্মকর্তা বিন্দু।
