মেহেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-03-10 ইং
মেহেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরে মুক্তাদির রহমান কাজল (৩২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত কাজল গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের শহিদুল ইসলাম ভেরিওয়ালার ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে বামন্দি পুলিশ ফাঁড়ির এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলাধীন মিরপুর থানার মালিহাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

গাংনী থানা সূত্রে জানা যায়, মুক্তাদির রহমান কাজলের বিরুদ্ধে ২০১৬ সালের ১১ মার্চ ঢাকার দারুস সালাম থানায় একটি মাদক মামলা হয়। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ২০২১ সালে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়। ওই মামলার রায়ের পর থেকে কাজল পলাতক ছিলেন। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক পলাতক আসামি মুক্তাদির রহমান কাজলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)