ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা উপজেলার নাপিতখালিতে সড়ক দুর্ঘটনায় আহত ইমরান হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার বেলা একটার দিকে তার মৃত্যু হয়।
জানা যায়, দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের জাহানবীর ছেলে ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজর দ্বাদশ শ্রেণির ছাত্র ইমরান হোসেন গত শুক্রবার (৪ মার্চ) তারিখে বেলা তিনটার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শরীর আরও অসুস্থ হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসক তাকে আইসিইউতে নেওয়ার পরমর্শ দেয় এবং ওই রাত ২টার দিকে তাকে রাজশাহী সিডিএম হাসপাতালে আইসিইউতে ভর্তি করেও শেষ রক্ষা হলো না।
