আলমডাঙ্গায় স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা

আপলোড তারিখঃ 2022-03-10 ইং
আলমডাঙ্গায় স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহম্মেদ, এসআই আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী ও পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামিম রেজার উপস্থাপনায় অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আঁখি, উপজেলা প্রকৌশলী আব্দুল বারী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরিয়তউল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবাদুল বারী, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম প্রমুখ।

সভায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনসহ ওই দিন থেকে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মেলা ৭ দিনব্যাপী উদ্যাপনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বিস্তারিত আলাপান্তে বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। মেলায় ৪২টি স্টল হবে। এছাড়াও প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, কবিতা আবৃতি ও ৭ দিনে ১৪ জন মুক্তিযোদ্ধার স্মৃতিচারণমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)