দেশে ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৬ জন চুয়াডাঙ্গায় সুস্থ ১০

আপলোড তারিখঃ 2022-03-09 ইং
দেশে ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪৬৬ জন চুয়াডাঙ্গায় সুস্থ ১০ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৪৪৬ জনের শরীরে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন কেউ করোনা আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৬৪ জন। তবে গতকাল করোনা আক্রান্ত থেকে নতুন ১০ জন সুস্থ হয়েছেন।

চুয়াডাঙ্গা: 

চুয়াডাঙ্গায় নতুন করে কারো নমুনায় করোনা শনাক্ত হয়নি। এসময় নতুন করে ১০ করোনা থেকে সুস্থ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের করোনা আপডেটে এ তথ্য নিশ্চিত করে। এখন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৬৪ জন ও মোট সুস্থ হয়েছে ৭ হাজার ৫১৮ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৬৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। যার সবগুলো নমুনা পরীক্ষার নেগেটিভ আসে। গতকাল পর্যন্ত জেলায় করোনাআক্রান্ত হয়ে মোট মত্যু হয়েছে ২২০ জন। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯০ জন ও বাকীদের মৃত্যু হয়েছে জেলার বাইরে চিকিৎসাধীন অবস্থায়।

এদিকে, গতকাল পর্যন্ত চুুয়াডাঙ্গা জেলায় করোনা প্রতিরোধক টিকার সর্বমোট প্রথম ডোজ গ্রহণ করেছেন দশলাখ ৭৭ হাজার ২৩১ জন, দ্বিতীয় ডোজ ৮ লাখ ৩৩ হাজার ০৪৭ জন এবং তৃতীয় বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩১ হাজার ৭৯৩ জন।

সারা দেশ:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৯৬ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৪৬ জনের শরীরে। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জনে। শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন। ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৫৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৬৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)