দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় টিমের মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2022-03-09 ইং
দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় টিমের মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু এবং সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে বিএনপির পূনর্গঠন প্রক্রিয়া চলমান। এ ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা বিএনপির সমন্বয় টিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোকাররম হোসেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দামুড়হুদা উপজেলা সমন্বয় টিমের প্রধান সমন্বয়কারী খন্দকার আব্দুল জব্বার সোনা।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহিলা দল নেত্রী ছালমা জাহান পারুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা।

ওয়ার্ড সম্মেলন সফল করতে জেলা বিএনপির নির্দেশনার আলোকে সভায় উপস্থিত সমন্বয় টিমের সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সকলের সম্মতিক্রমে দামুড়হুদা উপজেলাধীন ৬টি ইউনিয়নের ওয়ার্ড সম্মেলনের প্রথম পর্বের শিডিউল চূড়ান্ত করা হয়। শিডিউল অনুযায়ী আগামী ১১ মার্চ জুড়ানপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড, ১২ মার্চ নতিপোতা ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড, ১৩ মার্চ নাটুদাহ ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড, ১৪ মার্চ কার্পাসডাঙ্গা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড, ১৫ মার্চ হাউলী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড ও ১৬ মার্চ দামুড়হুদা সদর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমন্বয় টিমের সদস্য সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, আব্দুর রহমান মালিতা, আব্দুল ওয়াহেদ, সলেমান মল্লিক, আব্দুর রহিম, শামসুল আলম (নাটুদাহ), শামসুল আলম (কার্পাসডাঙ্গা), আশরাফুল হক, আবু সাঈদ বিশ্বাস, রহিদুল ইসলাম, ওহিদুজ্জামান, ইউসুফ আলী, উসমান গনি, সাইদুর রহমান লিপু ও আবুল কালাম আজাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)