জীবননগরে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2022-03-09 ইং
জীবননগরে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে জীবননগরে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দৈনিক সকালের সময় পত্রিকার জীবননগর প্রতিনিধি মহিবুল ইসলাম মুকুলের আয়োজনে জীবননগর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্যদিয়ে দৈনিক সকালের সময় পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উদ্যাপন হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, জীবননগর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, সাংবাদিক আকিমুল ইসলাম, মিঠুন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মুন্সি খোকন, মুতাসিন, নয়ন, হাকিম, সম্রাট প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)