ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলমের লেখা ‘ইতিহাসের খোঁজে তিন গোয়েন্দা’ ও ‘বাংলার মধুমাস’ নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর প্রেসক্লাবে এক আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইয়ের মোড়ক উন্মোচন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাংবাদিক আকিমুল ইসলাম, মিঠুন মাহমুদ, জাহাঙ্গীর আলম, মুন্সি খোকন, শিল্পী রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা।
