মেহেরপুরে বিভিন্ন সড়কের সংস্কার কাজের উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-03-09 ইং
মেহেরপুরে বিভিন্ন সড়কের সংস্কার কাজের উদ্বোধন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরে বিভিন্ন সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সড়কের উদ্বোধন করেন। সড়কগুলোর মধ্যে রয়েছে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের হাসপুকুরপাড়া-গন্ধরাজপাড়া সড়ক, খোকসা-গাড়াডোব সড়ক ও খোকসা-আযান সড়ক। সড়ক উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাদাত হোসেন খোকন প্রমুখ। উল্লেখ্য, বৃহত্তর কুষ্টিয়া জেলা গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি’র বাস্তবায়নে ৪ কোটি ১৯ লাখ ১৮ হাজার ৯ টাকা ব্যয়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ও খোকসা গ্রামের তিনটি সড়কের সংস্কারকাজ সম্পন্ন শেষে উদ্বোধন করা হয়।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)