গাংনীতে দুর্ঘটনায় ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু 

আপলোড তারিখঃ 2022-03-09 ইং
গাংনীতে দুর্ঘটনায় ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু  ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনীতে ইটভাটার কাঁদা বোঝাই হপারের চাকায় পিষ্ট হয়ে কদর আলী (৪০) নামের এক ইটভাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে গাংনী থানা রোডের আস্থা ইটভাটায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কদর আলী থানা পাড়ার মৃত লাল্টু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আস্থা ইটভাটার ইট কাটা শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন কদর আলী। প্রতিদিনের ন্যায় সকালে তিনি ইটভাটায় কাজ করছিলেন। এসময় ইটভাটায় কাঁদা বোঝাই একটি হপার ট্রলি কদর আলীকে চাপা দেয়। এতে হপার ট্রলির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন কদর আলী। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার এবং হপার ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)