দামুড়হুদা মালিক সুপার মার্কেটের ত্রিবার্ষিক নির্বাচন আজ

আপলোড তারিখঃ 2022-03-09 ইং
দামুড়হুদা মালিক সুপার মার্কেটের ত্রিবার্ষিক নির্বাচন আজ ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির, দামুড়হুদা: আজ দামুড়হুদা মালিক সুপার মার্কেটে ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মালিক সুপার মার্কেটের অফিসকক্ষে এ ভোট গ্রহণ শুরু হবে। মোট ৭৮ জন ভোটার নিয়ে ৯টি পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন মডার্ন গার্মেন্টস-এর মালিক নজরুল ইসলাম। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মা গার্মেন্টসের মালিক সেলিম উদ্দীন বগা ও খান এন্টারপ্রাইজের মালিক জাহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ ফ্যাশানের মালিক আমিনুল ইসলাম রসিদ ও এস এ ফ্যশানের মালিক শরিফুল ইসলাম শরিফ। সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এস ফ্যাশনের মালিক স্বপন চৌধুরী ও সু প্যালেসের মালিক সাজেদুর রহমান ইমন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আয়ন সু এর মালিক মোহাম্মদ আলী ও ভাই ভাই গার্মেন্টসের মালিক মামুন অর রসিদ জনি। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ই আর ফ্যাশানের মালিক সোলাইমান বাদশা ইমন, মামুন কসমেটিক্সের মালিক আব্দুল্লাহ আল মামুন, জননী গার্মেন্টসের মালিক আনোয়ার হোসেন টিটন, ঢাকা সু-এর মালিক বাবু আলী, রাব্বি কসমেটিকসের মালিক আবুল কালাম আজাদ ও দামুড়হুদা কালেশনের মালিক মেহেদী হোসেন। এদিকে, ১৩ জন সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচনে চারটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিদ্দিকীয়া গার্মেন্টস এন্ড বস্ত্রালায়ের মালিক আবুবক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক পদে মা কসমেটিক্সের মালিক আল মিরাজ, প্রচার সম্পাদক পদে পোশাক মহলের মালিক রুবেল রাজ এবং ক্রীড়া সম্পাদক পদে নিউ কালেকশনের মালিক নুর আলম (দিপু)। নির্বাচন কমিশনের সহযোগিতা করবেন হাফেজ মাওলানা আব্দুল খালেক, আনোয়ার হোসেন, নিশান, সাল্লাউদ্দীন বিপুল, আসিফ ইকবল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)