আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-03-09 ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি আলম নূর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের মহিউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (১৯) বেশ কিছুদিন ধরে মাদকদ্রব্য সেবন করে আসছিলেন। মাদকদ্রব্য কেনার টাকার জন্য মাঝে মাঝে বাড়িতে পিতা-মাতার সাথে খারাপ আচারণ করতে থাকে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদক সেবন করছে, এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার ও এএসআই আব্দুল কুদ্দুস অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। আটকের পর রিয়াজের নিকট থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিয়াজ উদ্দিনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)