মেহেরপুরে ট্রাক্টরচাপায় ইটভাটা শ্রমিক নিহত

আপলোড তারিখঃ 2022-03-08 ইং
মেহেরপুরে ট্রাক্টরচাপায় ইটভাটা শ্রমিক নিহত ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনীতে মাটি মেশানো ট্রাক্টরের চাপায় কদর আলী (৪০) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ মার্চ) সকাল ৮টার দিকে পৌর এলাকার থানাপাড়ার আস্থা ইটভাটায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কদর আলী থানা পাড়ার মৃত লাল্ডু মিয়ার ছেলে।

ইটভাটা শ্রমিকরা জানান, কদর আলী ইট তৈরি করার জন্য বালি সংগ্রহ করছিলো। এসময় মাটি মেশানো ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনার পরপরই মাটি মেশানো ট্রাক্টরের চালক খোরশেদ আলম পালিয়ে যান। তিনি ধানখোলা গ্রামের বাসিন্দা।

ইটভাটা মালিক স্বপন জানান, দুর্ঘটনা বসত মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয়ভাবে বসে বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে।

কদর আলীর স্ত্রী ফিরোজা খাতুন জানান, তার স্বামী দীর্ঘ ১০ বছর যাবৎ বিভিন্ন ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ায় ছেলে মেয়ে নিয়ে তিনি পথে বসেছেন।

গাংনী থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, কদর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)