হরিণাকুণ্ডুতে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে জরিমানা

আপলোড তারিখঃ 2022-03-08 ইং
হরিণাকুণ্ডুতে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে জরিমানা ছবির ক্যাপশন:

প্রতিবেদক, হরিণাকুণ্ডু:

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের রামনগর গ্রামে মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে মেয়ের পিতাকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ। এসময় বর ও কনে পক্ষের উভয়কে মেয়ে সাবালিকা না হওয়া পর্যন্ত বিবাহ দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়। বাল্যবিবাহ রোধে বিভিন্ন সচেতনতামূলক কথা বলার পাশাপাশি অইনের আওতায় এনে কারাদণ্ড ও জরিমানা অব্যাহত থাকবে বলেও জানান হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সেলিম আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)