আন্দুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দু’দফা সংঘর্ষ, আহত ৩

আপলোড তারিখঃ 2022-03-08 ইং
আন্দুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দু’দফা সংঘর্ষ, আহত ৩ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়িয়া:

জীবননগরের আন্দুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের তিনজন আহত হয়েছে। গত রোববার বিকেলে পৃথক পৃথক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জীবননগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ ব্যাপারে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হলেন- আল ইমরান ও মেহেদী হাসান ও অপর পক্ষের রনি মন্ডল। এ ব্যাপারে কামাল হোসেন ও তার ছেলে আল ইমরান বাদী হয়ে জীবননগর থানায় রনি মন্ডলসহ ৬ জনের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ দায়ের করলে ওসি আব্দুল খালেক শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেনকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেও জানা গেছে। তবে অপর পক্ষে কোনো অভিযোগ দায়ের করেছেন কিনা? তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)