ফেসবুকে স্ট্যাটাস, সেচ্ছাসেবিকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2022-03-07 ইং
ফেসবুকে স্ট্যাটাস, সেচ্ছাসেবিকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় ঝিনাইদহ শহরের পরিচিতি মুখ মানবতার ফেরীওয়ালা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা তারেক মাহমুদ জয়কে (৩৫) পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ হাসপাতাল সংলগ্ন লাশকাটা ঘরের মধ্যে ডেকে নিয়ে তাকে পিটিয়ে জখম করা হয়। জখমে তারেক মাহমুদ জয়ের দুই চোখ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। তারেক মাহমুদ জয় ঝিনাইদহ পৌর এলাকার শিকারপুর জোয়ার্দ্দার পাড়ার আব্দুল লতিফের ছেলে। জয় জানান, শনিবার রাতে তিনি চোখে ব্যান্ডেজ বেধে হাতে তেলের বোতল নিয়ে প্রতিকী একটি ছবি পোস্ট করেন। ছবিটি মুহুর্তের মধ্যে নেটিজেনদের নজর কাড়ে। অনেকেই এই ছবি দেখে সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন। প্রতিপক্ষরা ওই ছবি ব্যবহার করে প্রচ্ছন্ন ভাবে হুমকী মুলক পাল্টা পোষ্টও দেন।

তারেক মাহমুদ জয়ের মা খাদিজা বেগম জানান, তার ছেলে জেলার একজন অন্যতম সেচ্ছাসেবক। রাতদিন তিনি মানুষের কল্যাণে কাজ করেন। অথচ ফেসবুকে তেল নিয়ে পোস্ট দেওয়ায় হামদহ এলাকার চিহ্নত সন্ত্রাসীরা তাকে পিটিয়ে জখম করলো। স্ত্রী সোনিয়া খাতুন তার স্বামীর উপর হামলাকারীদের বিচার দাবী করেন। তবে এবিষয়ে পুলিশ জানায় তারা এখনো কোন অভিযোগ পায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)