চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকায় মদ খেয়ে মাতাল অবশেষে মারামারি: আহত ২

আপলোড তারিখঃ 2017-06-28 ইং
চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকায় মদ খেয়ে মাতাল অবশেষে মারামারি: আহত ২ ছবির ক্যাপশন:
শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা রেল স্টেশন এলাকায় বাংলা মদ খেয়ে মাতলামো করে সংঘর্ষে জড়িয়ে আসানূর ও জিনারুল নামের দুই ব্যাক্তি গুরুতর জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে এঘটনাটি ঘটে। আহত আসানূর (৩০) চুয়াডাঙ্গা কলোনিপাড়ার ধর্মতলা মোড়ের মনোয়ারের ছেলে ও কলোনি বাগানপাড়ার মিজার ছেলে জিনারুল (৩৫)। জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে স্টেশন এলাকায় আসানূর ও জিনারুল বাংলা মদ খেয়ে মাতলামো করে দুজন মারামারিতে জড়িয়ে পড়ে। পরে তাদের অবস্থা গুরুতর হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে জিনারুলের নামে সদর থানায় মামলা থাকায় চুয়াডাঙ্গা সদর পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আটক করে থানায় নিয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)