চুয়াডাঙ্গায় কেক কেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শুভেচ্ছা জানালেন ডিসি

আপলোড তারিখঃ 2022-03-07 ইং
চুয়াডাঙ্গায় কেক কেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শুভেচ্ছা জানালেন ডিসি ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি সাহিত্যমঞ্চে এই কেক কাটা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। এসময় তিনি বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন। জাতীয় দৈনিক দেশ রূপান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তীর আমন্ত্রণে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, বীর প্রতীকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সুবেদার মেজর সাইদুর রহমান, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আউলিয়া নিশি, কালের কন্ঠের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি অ্যাড. মানিক আকবর, প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আক্তার, ডিবিসি নিউজের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিসান আহমেদ, ডেইলি অবজারভার-এর জেলা প্রতিনিধি আবুল হাসেম, আমার সংবাদের জেলা প্রতিনিধি ইসলাম রকিব, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মশিউর রহমান, জাতীয় দৈনিক 40র জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণ-এর নিজস্ব প্রতিবেদক মেহেরাব্বিন সানভী, আনন্দ টিভি জেলা প্রতিনিধি সোহেল সজীব, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার শামসুজোহা রানা, দৈনিক সময়ের সমীকরণ-এর প্রতিনিধি তৌহিদ তুহিন, আকাশ খবরের স্টাফ রিপোর্টার শেখ লিটন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)