প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপলোড তারিখঃ 2022-03-07 ইং
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ছবির ক্যাপশন:

গত ৫ মার্চ ২০২২ দৈনিক সময়ের সমীকরণ-এর প্রথম পাতার ৭ম কলামে ‘দামুড়হুদায় কৃষকের তিনবিঘা জমির চায়না লেবুগাছ কর্তন’ শিরোনামে প্রকাশিত সংবাদে ভিন্নমত পোষণ করেছেন ওই জমিরই মালিক সৌদিপ্রবাসী আব্দুর রহমান। ভিন্নমত প্রকাশ করে সৌদিপ্রবাসী আব্দুর রহমান বলেন, দামুড়হুদা লক্ষীপুরে আমার মালিকানাধীন ১২বিঘা জমির মধ্যে ৪বিঘা জমিতে নিজ খরচে কমলা ও চায়না লেবুর চারা রোপণ করি এবং বাগান রক্ষণাবেক্ষণের জন্য দামুড়হুদা সদরের মৃত সামসুল আলমের ছেলে তরিকুল ইসলাম লিটনকে দায়িত্ব দিই। একইসাথে অবশিষ্ট ৮বিঘা জমি তরিকুল ইসলাম লিটন আমার নিকট থেকে একসনা লীজ নেয়। কিন্তু, বছর শেষে লিজের টাকা পরিশোধ না করে সে ছলচাতুরী করতে থাকে। সেকারণে আমি তাকে জমি ছেড়ে দিতে বলি। এবং আমার ওই জমি দেখভালের জন্য লিটনের পরিবর্তে লক্ষীপুর গ্রামের আশরাফের ছেলে আবুল বাশারকে দায়িত্ব দিই। এতে লিটন ক্ষিপ্ত হয়ে মিথ্যার আশ্রয় নেয়। এবং সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে বাশারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায়। যা সঠিক নয়। এ ঘটনায় বাশার কোনোভাবেই জড়িত নয়। আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

প্রতিবেদকের বক্তব্য: নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ও অভিযোগকারী এবং ভুক্তভোগীর সাথে কথা বলে উক্ত প্রতিবেদনটি প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই এতে প্রতিবেদকের দ্বায় নেই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)