আলমডাঙ্গায় ব্যবসায়ী সমিতি শান্তি সংঘের পরিচিতি সভা ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-03-06 ইং
আলমডাঙ্গায় ব্যবসায়ী সমিতি শান্তি সংঘের পরিচিতি সভা ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্যবসায়ী সমিতি শান্তি সংঘ নামে একটি সংগঠনের পরিচিতি সভা ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে শান্তি সংঘ কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির পরিচালক মো. হজরত আলী। সমিতির সাধারণ সম্পাদক মো. সাজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, সমিতির সভাপতি মো. আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক লালু মিয়া, উপদেষ্টা মো. সাইদুল ইসলাম, রাজাবুল ইসলাম প্রমুখ। সমিতির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রথমে নতুন কমিটির শতাধিক সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠাতা পরিচালক হজরত আলী। পরিচিতি সভা শেষে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে আলোচনা হয়। সভায় আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভা শেষে শান্তি সংঘের নতুন কমিটির পরিচিতি সভায় দোয়া পরিচালনা করেন রাধিকাগঞ্জ হাজী সমিতির মসজিদের ইমাম মাওলানা জহুরুল হক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)