ঝিনাইদহে কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-03-05 ইং
ঝিনাইদহে কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে ঝিনাইদহে সংবর্ধণা প্রদাণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করে জেলা কৃষক দল। জেলা কৃষক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ।

বিশেষ অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হাজি মোজাম্মেল হক মিণ্টু সওদাগার ও নির্বাহী সদস্য মঈন উদ্দিন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কৃষক দলের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম বাদশা, সহ-সাধারণ সম্পাদক ওসমান আলী বিশ্বাস, ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান ও নির্বাহী সদস্য পদে এ কে এম হারুন অর রশিদ মোল্যা নির্বাচিত হওয়ায় ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)