দামুড়হুদায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-03-04 ইং
দামুড়হুদায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মকবুল হোসেন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব। গতকাল রাতে ঝিনাইদহ র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক মাদক ব্যবসায়ী মকবুল হোসেন দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের খোদা বক্সের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, গতকাল দুপুরে ঝিনাইদহ র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামে এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এসময় দামুড়হুদার দলিয়ারপুরে অভিযান চালিয়ে মকবুল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে। পরে তার নিকট থেকে ১৩৫ পিচ ইয়াবা ও একটি মোবাইল  উদ্ধার করে র‌্যাব।

পরবর্তীতে জব্দকৃত আলামত ও আটক মকবুল হোসেনকে দামুড়হুদা থানায় হস্তান্তর করে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)