ঝিনাইদহ চাচা হত্যার দায়ে ভাতিজা গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-03-03 ইং
ঝিনাইদহ চাচা হত্যার দায়ে ভাতিজা গ্রেপ্তার ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহে চাচা হত্যার দায়ে ভাতিজা রমজান আলীকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। রমজান আলী ঝিনাইদহ পৌর এলাকার চরখাজুরা গ্রামের আলামিন মণ্ডলের ছেলে ও তাঁর চাচা আতিয়ার রহমান (৬৫) হত্যা মামলার প্রধান আসামি।

গতকাল বুধবার বিকেলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত সোমবার (২৮ ফেব্রয়ারি) ঝিনাইদহ শহরের চরখাজুরা গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজা রমজান আলী তাঁর চাচাকে মারধর করেন। এতে তিনি আহত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গ্রামবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে আতিয়ার ও তাঁর ভাই আলামিনের মধ্যে জমিজাতি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন নিজ জমিতে বাঁশ কাটতে গেলে ভিকটিম আতিয়ার রহমানকে (৬৫) তার আপন ভাতিজা রমজান আলী এলোপাতাড়িভাবে মেরে ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ ঘটনায় নিহত’র স্ত্রী মোছা. ছালেহা বেগম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গোরস্থান এলাকা থেকে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)