আন্দুলবাড়ীয়া আলীম মাদরাসায় নবীণবরণ ও নবাগত শিক্ষককে সংবর্ধনা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-03-03 ইং
আন্দুলবাড়ীয়া আলীম মাদরাসায় নবীণবরণ ও নবাগত শিক্ষককে সংবর্ধনা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার উদ্যোগে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির আলীম শিক্ষার্থীদের নবীণবরণ নবাগত শিক্ষককে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি এসএম আশরাফুজ্জামান টিপু। স্বাগত বক্তব্য দেন অত্র মাদরাসার উপাধ্যক্ষ আরিফুজ্জামান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, জুনিয়র শিক্ষক নার্গিস আক্তার, ইংরেজী বিভাগের সহকারী শিক্ষক শামীম উদ্দীন, শহিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদরাসার সহকারী মাওলানা আব্দুস সালাম লাল্টু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)