জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2022-03-02 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:

জীবননগর অফিস:

জীবননগর বাজারে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জীবননগর বাজারের মেসার্স মোক্তার স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্যতালিকা পরিবর্তন করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহাম্মেদ ও জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর। ভ্রাম্যমাণ আদালাত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর থানার এসআই কেরামত আলীসহ সঙ্গীয় ফোর্স।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)