ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
গ্যাস, তেল, কাঁচা তরকারিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা। গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এসময় সম্মিলিত সামাজিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মনিকা আলম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন সেতুসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একই সাথে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।
