সাবেক ছাত্রলীগ নেতা শুভর পেয়ারা বাগান শিলাবৃষ্টিতে নষ্ট

আপলোড তারিখঃ 2022-03-01 ইং
সাবেক ছাত্রলীগ নেতা শুভর পেয়ারা বাগান শিলাবৃষ্টিতে নষ্ট ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদক:

চুয়াডাঙ্গায় ভয়াবহ শিলাবৃষ্টির প্রকোপে কৃষকের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এই শীলাবৃষ্টিতে আল ইমরান শুভ নামের এক কৃষকের নয় বিঘা জমির পেয়ারা বাগান বিনষ্ট হয়ে গেছে। এতে তার ৫০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। গত রোববার বিকেলে চুয়াডাঙ্গায় শীলাবৃষ্টির কবলে পড়ে তার বাগানের প্রায় সব পেয়ারা নষ্ট হয়ে যায়। পেয়ারা বাগান করার জন্য বিভিন্ন মাধ্যম থেকে ঋণ নেওয়া টাকা ফেরত দেবেন কিভাবে? সেই দুঃশ্চিন্তায় পড়েছেন। ভুক্তভোগী পেয়ারা বাগানী আল ইমরান চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমাহল পাড়ার মৃত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

জানা যায়, গত রোববার জেলায় বিকেল ৩টা ১০ মিনিটে শুরু হয় এ শিলাবৃষ্টি। এদিন বিকালে ঝড়ের সঙ্গে একটানা ১৮ মিনিট শিলাবৃষ্টি স্থায়ী ছিল। যার প্রভাবে পেয়ারা, কুল, তরমুজ, আম মুকুল, পান, টমেটো, তামাকসহ সব ধরনের সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শীলা বৃষ্টিতে পেয়ারা বাগানী আল ইমনানের বাগানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি।

        পেয়ারা বাগান মালিক আল ইমরান বলেন, ‘ভাই-বোন, নিকট আত্মীয়দের নিকট থেকে মোট ২৫ লাখ টাকা ঋণ নিয়ে দুই বছর পূর্বে চুয়াডাঙ্গা পৌর এলাকার ডিগ্রি গ্রামের মাঠ নয় বিঘা জমিতে পেয়ারা বাগান করি। এর মধ্যে বাগান থেকে মাত্র একবার ফল নিতে পারি। যা এক লাখ টাকায় বিক্রি করতে পারি। এবার আমার বাগানে পেয়ারার বাম্পার ফলন হয়েছিল। আশা করছিলাম এবার পেয়ারা বিক্র করে লাভবান হব। সকলের ঋণ শোধ করতে পারবো। কিন্তু এই শীলা বৃষ্টিতে আমার বাগানের সমস্ত পেয়ারা থেতলে নষ্ট হয়ে গেছে। এক মাসের মধ্যেই গাছ থেকে পেয়ারা সংগ্রহ করা যেত। বাগানে ৫০ লাখ টাকার মত পেয়ারা ছিল। এই শীলা বৃষ্টিতে আমার সকল স্বপ্ন ভেঙে গেছে। সরকারি সহযোগিতা না পেলে এই বাগান আর দাড় করানো সম্ভব নয়। ভাই-বোন, নিকট আত্মীয়দের নিকট থেকে ধার নেওয়া এত টাকা কিভাবে শোধ করবো এনিয়ে মহা দুঃশ্চিন্তায় আছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)