চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস ও ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2022-03-01 ইং
চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস ও ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে সচেতন হোন’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনতা দিবস ও ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বাস টার্মিনালে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় পরীক্ষা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ. শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহানের সঞ্চালনায় আলোচনা সভায় কার্যনির্বাহী সদস্য সেলিম উদ্দিন খান, ডা. ফকির মোহাম্মদ, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও পুষ্টিবিদ উম্মে আতিকা মল্লিক আঁখি বক্তব্য দেন।

আলোচনা সভায় কার্যনির্বাহী সদস্য হাবিল হোসেন জোয়ার্দ্দার, সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, মেডিকেল অফিসার নাহিদ ফাতেমা রত্না, হিসাবরক্ষক আসিফ ইকবাল, আজীবন সদস্যবৃন্দ, ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ওয়াসিম আকরাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)