মেহেরপুরে আ.লীগের ৪টি ইউনিটের সম্মেলন ১৯-২২ মার্চ

আপলোড তারিখঃ 2022-03-01 ইং
মেহেরপুরে আ.লীগের ৪টি ইউনিটের সম্মেলন ১৯-২২ মার্চ ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

আগামী ১৯ মার্চ মেহেরপুর শহর, ২০ মার্চ সদর উপজেলা আওয়ামী লীগ, ২১ মার্চ গাংনী উপজেলা আওয়ামী লীগ ও ২২ মার্চ মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম এ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এম এ হালিম, মহিলাবিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চুন্নু।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ হালিম বলেন, আগামী ১৯ মার্চ মেহেরপুর শহর, ২০ মার্চ সদর উপজেলা আওয়ামী লীগ, ২১ মার্চ গাংনী উপজেলা আওয়ামী লীগ ও ২২ মার্চ মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এর মধ্যে যে কয়টি ইউনিয়নে সম্মেলন হয়নি, সেগুলো এরই মধ্যে শেষ করার জন্য স্ব স্ব কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সকল নেতা-কর্মীকে সরকারের উন্নয়ন নিয়ে জনগণের সামনে তুলে ধরা এবং আইন মেনে কর্মকাণ্ড পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)