দর্শনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য আটক

আপলোড তারিখঃ 2022-03-01 ইং
দর্শনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য আটক ছবির ক্যাপশন:

সমীকরণ প্রতিবেদন:

দর্শনায় অভিযান চালিয়ে আশিকুল ইসলাম (২৫) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় এক সদস্যকে আটক করেছে র‌্যাব। আশিকুল ইসলাম দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামের মৃত মুনতাজ আলীর ছেলে। আটককৃত আশিকুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম’র একজন সক্রিয় সদস্য। তাঁকে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রাম থেকে রংপুর র‌্যাব-১৩ আটক করে।

জানা গেছে, গত রোববার বিকেলের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‌্যাব-১৩ এর পুলিশ পরিদর্শক শ্রী উপেন্দ্র নাথের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের জিরাট গ্রামে। এসময় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জিরাট গ্রাম থেকে আটক করা হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম’র সক্রিয় সদস্য আশিকুল ইসলামকে। আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করে তাঁকে থানা পুলিশে সোপর্দ করেছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম লুৎফুল কবীব জানান, আটককৃত ব্যক্তি আনসার আল ইসলাম নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। আটকৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে দর্শনা থানা পুলিশে সোপর্দ করেছে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)