ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনীতে ইজিবাইকের ধাক্কায় জিনিয়া খাতুন (৮) নামের এক শিশু আহত হয়েছে। আহত জিনিয়া গাংনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের ফল ব্যবসায়ী জিনারুল ইসলামের মেয়ে। গতকাল সোমবার বেলা দুইটার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, গাংনী থেকে মেহেরপুরের দিকে যাত্রীবাহী একটি ইজিবাইক যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা শিশু জিনিয়াকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্মরত ডাক্তার তাঁকে উন্নত চিকিৎসার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
